বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

মুকসুদপুরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:

গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি কোমদ বৈদ্য (৪০) ও সুমন ঘরামি (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই নবকুমার ঘোষের নেতৃত্বে এএসআই দিদারুল আলম ও এএসআই ইসমাইল হোসেন জলিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দির্ঘদিন পলাতক থাকার পর দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ধীরেন বৈদ্যর ছেলে কোমদ বৈদ্য ও একই গ্রামের দীনবন্ধু ঘরামির ছেলে সুমন ঘরামি (২৪)।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, জিআর ২৫৫/১৭ সালের একটি মাদক মামলায় দুইজনের বিরুদ্ধে আদালত এক বছর সাজা ঘোষণা করেন।

সেই সময় থেকে দুইজন পলাতক ছিলেন। জলিরপাড় এলাকার নিজ বাড়ির থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com