বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
দাকোপে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠিত

দাকোপে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠিত

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় চালনা বাজার খান মার্কেট প্রাঙ্গনে বিশিষ্ট সমাজ সেবক শেখ ছাব্বির আহমেদের সভাপতিত্বে এবং রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক রিজওনাল হেড এএইচ এম কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার খুলনা মোঃ আবুল হোসেন শেখ, সিনিয়র সেলস ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক গোলাম হোসেন শেখ, দাকোপ মাষ্টার এজেন্ট মানরেন্দ্র প্রমানিক, দাকোপে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের এজেন্ট মেজবাউদ্দিন, শেখ হুমায়ন কবির প্রমুখ। সভায় শেষে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com