বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিও ডিসকাশন

মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিও ডিসকাশন

আর টি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাঠ দিবস ও রিভিও ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষন বিতরণ (৩য় পর্যায় ) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শণীর মাঠ দিবস ও মৌ খামারী মজনু কাজীর খামার থেকে মধু হারভেষ্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার খান্দারপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশিক্ষন অফিসার আব্দুল কাদের সরদার। মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিরু মিয়া, সাংবাদিক শহীদুল ইসলাম, কাজী ওহিদুল ইসলাম, হাফিজুর রহমান লেবু, মেহের মামুন, প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন উপজেলা উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দসু আহমেদ।
মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান জানান, উপজেলার যে কোন কৃষক যদি সরকারী ভুর্তুকীর কৃষি যন্ত্রপাতি নিতে চান তাহলে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করে কৃষি যন্ত্রপাতি নিতে পারবনে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com