বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোপালগঞ্জে জাল সার্টিফিকেট দিয়ে ভোটার হতে এসে যুবক গ্রেফতার

গোপালগঞ্জে জাল সার্টিফিকেট দিয়ে ভোটার হতে এসে যুবক গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের সদর উপজেলা নির্বাচন অফিসে জাল সার্টিফিকেট ও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টা করার অপরাধে এক যুবক গ্রেফতার। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ উপজেলা সদর নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমতাজ আল শিবলী জানান, উপজেলার পাইককান্দি গ্রামের জিলাল হোসেনের ছেলে মোঃ সাকিব শেখ (১৯) নামে এক যুবক এসএসসি পাশের সার্টিফিকেটসহ কাগজপত্র নিয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে আসে। কিন্তু এসএসসি সার্টিফিকেটটি সন্দেহজনক হওয়ায় নির্বাচন অফিসার মোঃ মমতাজ আল শিবলী জিজ্ঞাসাবাদ সহ শিক্ষা সনদটি অনলাইনে যাচাই করলে সনদটি ভুয়া বলে প্রমান হয়। পরে সে কম্পিউটার থেকে জাল সার্টিফিকেটটি তৈরির কথা স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশ কে অবগত করলে তাৎক্ষণিকভাবে পুলিশ সাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার এস আই মারিদুল গ্রেফতারের বিষয়টি নিস্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com