শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জ সদরে নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ শুরু

গোপালগঞ্জ সদরে নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ শুরু

শাওন রেজাঃ
২০১৯ সালের হালনাগাদকৃত নতুন ভোটারদের ‘স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচী গোপালগঞ্জ সদর উপজেলায় শুরু হয়েছে । শনিবার (২ মার্চ ) গোপালগঞ্জ সদর উপজেলার ১ টি পৌরসভা ও ২১ টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমতাজ-আল-শিবলী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। জেলা নির্বাচন অফিসার উদ্বোধনকালে নতুন ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মমতাজ-আল-শিবলী জানান, উপজেলায় মোট ১৭০০০ জন নতুন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জ সদরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো বলে তিনি জানান। জালালাবাদ ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ইউনিয়নে কার্যক্রম চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com