রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
দাকোপে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দাকোপে ঐতিহাসিক ৭মার্চের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি:
ব্যাপক উৎসহ উদ্দিপনা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে দাকোপে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শনী,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতুর্জা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রাথমিক কর্মকর্তা অহিদুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা সোহেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল,

প্রধান শিক্ষক হেমন্ত কুমার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা অহেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনসহ বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিক বৃন্দ। এ পূর্বে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সন্ধায় উপজেলা পরিষদ চত্বরে দাকোপ প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com