বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ভাঙ্গায় পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ভাঙ্গায় পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ভাঙ্গায় পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ১১ই এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদ প্রার্থীরা। এবারের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন পাঁচ জন। আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে প্রতিদ্বন্দীতা করবেন আবু ফয়েজ মোঃ রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিক পাখা নিয়ে প্রতিদ্বন্দীতা করবেন মোঃ আসাদুজ্জামান, এছাড়াও স্বতন্ত্র পদে নির্বাচনে অংশ গ্রহণ করবেন কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, যুবনেতা মোঃ ইসমাইল মুন্সি ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর মুন্সি।

উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম জানান, তফসিল ঘোষণা হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১৮ মার্চ বিকাল ৫ টা। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১৯ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। প্রতিক বরাদ্দ দেওয়া হবে ২৫ মার্চে। ভাঙ্গা পৌরসভার মোট ভোটারের সংখ্যা ২৬,৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩,৪৩৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১৩,৪৪৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com