রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরের উজানীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মুকসুদপুরের উজানীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

মোঃ আকবার মোল্লাঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার উজানী বাজারে আওয়ামী লীগেরর দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লার সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৪নং উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অশোক বিশ্বাস, উজানী বি,ইউ,কে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ কাবুল কালাম আজাদ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এস, এম,আজিজুর রহমান (আবুছালেহ), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গুলজার হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার হাফেজ মোঃ রমিম খান, ছাত্রলীগ নেতা মোঃ সুইম মোল্লা, মোঃ আকরাম মোল্লা, মোঃ আকবর মোল্লা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com