রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
সালথায় বর্বরচিত হামলায় ইউএনওর বাসভবন সাহসীকতার সাথে রক্ষায় জেলা প্রশাসকের পক্ষ থেকে দায়িত্বরত আনসারদের পুরস্কার প্রদান

সালথায় বর্বরচিত হামলায় ইউএনওর বাসভবন সাহসীকতার সাথে রক্ষায় জেলা প্রশাসকের পক্ষ থেকে দায়িত্বরত আনসারদের পুরস্কার প্রদান

আর টি হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, ইউএনওর বাসভবন ও বিভিন্ন দপ্তরে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। গত সোমবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ ধ্বংসলিলা চলে। এসময় ইউএনওর বাস ভবনে দায়িত্বরত আনসার সদস্যরা সাহসীকতার পরিচয় দিয়ে দক্ষতার সাথে ভবন রক্ষা করে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের পক্ষে তাদেরকে পুরস্কৃত করা হয়। এসময় জেলা প্রশাসকের পক্ষে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট মোসা: তাসলিমা আলী চার আনসার সদস্য কে আর্থিক ভাবে পুরস্কৃত করেন। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, বুলবুল হুসাইন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com