বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি শাহআলম শেখ (৪৯) কে গ্রেফতার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম এর নেতৃত্বে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর মাঠে ঘেরাও করে তাকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আওতায় নিশ্চিন্তপুর এলাকার চিহিৃত ডাকাত শাহআলম শেখ অবস্থান করছে এমন খবর পেয়ে সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম এর নেতৃতে ১২ জনের একটি পুলিশ দল ওই মাঠ ঘেরাও করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহআলম শেখ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের মৃত সাদেক শেখের ছেলে।
তার নামে মুকসুদপুর ও কাশিয়ানি থানায় ২টিসহ একাধিক ডাকাতি মামলার আসামী। এছাড়া সম্প্রতি একটি চুরি মামলায়ও বেশ কিছুদিন হাজতবাস করে বর্তমানে জামিনে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com