শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুকসুদপুরে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি প্রিন্স গমেজ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন বানিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দির্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের অর্ন্তনী গমেজ এর ছেলে প্রিন্স গমেজ (২৮)।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই শওকত হোসেন জানান, জিআর ৩০০/১৬ সালের একটি মাদক মামলায় আদালত ৬মাসের সাজা ঘোষণা করেন।

সেই সময় থেকে পলাতক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বানিয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com