শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে হাফিজা বেগম(৩৫) নাম এক গৃহবধুর মৃত্যু হয়েছে । আজ রোববার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাফিজা বেগম গোপালগঞ্জ শহরের গেটপাড়া এলাকার ছবেদ আলীর স্ত্রী।
গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, করোনার উপসর্গ নিয়ে ওই গৃহবধু গতকাল শনিবার বেলা ১১ টায় হাসপাতালে ভর্তি হন। পরে তার স্যাম্পল কালেকশন করে পরীক্ষার পর করোনা ধরা পড়ে। তিনি আজ সকাল সাড়ে ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
তিনি আরো জানান, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩শ ৯৬ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com