রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২০-২১ মৌশুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর মোল্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান ।
উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ১৫’শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজী আউশ ধানের বীজ, ২০ কেজী ডিএবি সার, ১০ কেজী এম এ বি সার বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com