শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, পিটিয়ে ২ জনকে আহত

মুকসুদপুরে আদালতের নির্দেশ উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, পিটিয়ে ২ জনকে আহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিজমা সংক্রান্তের বিবাধের জের ধরে রাসেল মিনা (৩০) ও সোহাগ মিনা (৩৫) কে বেদধড়ক মারপিট করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে মুকসুদপুর থানায় ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানাগেছে গতকাল সকাল সাড়ে ৮ টার দিকে ১৭০নং পশ্চিম নওখান্ডা মৌজার সি.এস ১০৬ (ক) ৩৮৮নং দাগের ১.১৩ একর এবং ১৯৫নং খতিয়ানের ৬৫৫ নং দাগের ১.৫৮ একর ভূমির মধ্যে মোট ২৬ শতাংশ ভূমি যাহা দলিল নং ১৪২৭ তাং ২৪/০২/১৯২৬ইং ও দলিল নং ৬৫১১ তাং ০১/১২/১৯৮০ইং মূলে বাদী রাসেল মিনা দাদা মৃতঃ মুনসুর আলী মিনা ও বড় দাদা মৃতঃ দলিল উদ্দিন মিনা দ্বয়ের নামে খরিদ উক্ত তফশিল ভূমি যাহা পৈত্রিক বসত বাড়ী উক্ত তপশিল ভূমি নিয়া বিরোধ হওয়ায় আমার ছোট চাচা ফেরদৌস মিনা বাদী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে গোপালগঞ্জ এ ১৪৪/১৪৫ ধারার মামলা দায়ের করে। যাহার মামলা নাম্বর ২৫৭/২০২১ উক্ত মামলার নোটিশ প্রাপ্তির পর আদালতের নির্দেশ অমান্য করিয়া মামলার আসামী গণ গত ইং ১৫/০৪/২০২১ তারিখ সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় উক্ত তফশিল ভূমিতে জোর পূর্বক ঘর উঠানোর কার্যক্রম শুরু করিলে ভুক্তভোগীরা বাধা দিলে আশেক আলী, জুয়েল, ইনু সহ আরো অনেকে একযোগে আক্রমন করিয়া গুরুত্বর আহত করে। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবাদী আসেক আলীর সংগে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানায় এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com