বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে জমিজমা নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় আহত ৩

মুকসুদপুরে জমিজমা নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় আহত ৩

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি জমা নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ তিনজন আহত হয়েছে। আজ ২০ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আফরোজা বেগম (৫৫) , সুমন শেখ (২৫) ও সোহাগ শেখ (১৫)। মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে দীর্ঘদিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে একই গ্রামের দুলু শেখের বাড়ীতে ওবাইদুর রহমান শেখ (৪০) সহ কয়েকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে মহিলা সহ তিনজন গুরুত্বর আহত করে। এ হামলায় ঘরের আসবাবপত্র ভাংচুর চালিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে । আহতের মুকসুদপুর ও ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিবাদী ওবাইদুরের নিকট জানতে চাইলে সে জানান আমরা কোন মারামারি করি নাই। তারাই আমাদের উপরে হামলা করে আহত করেছে।
মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া জানায় অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com