শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে প্রায় ২৫ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

মুকসুদপুরে প্রায় ২৫ হাজার পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

তারিকুল ইসলামঃ
বৈশ্বিক সংকটে অসহায়-কর্মহীন মানুষেকে আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মুকসুদপুর উপজেলায় ২৪ হাজার ৯ শত ৪৩ জন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
গোপালগঞ্জ জেলাধীন মুকসুদপুর উপজেলায় মহামারী কোভিট -১৯ এর কারণে লকডাউনকালীন ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ, গরীর ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে ইতিমধ্যে ১ম পর্যায়ে মানবিক সহায়তা হিসাবে ২০ কেজি হারে ১০৮ পরিবারকে এবং ২য় পর্যায়ে ২০ কেজি হারে ৬০০ পরিবারকে মানবিক সহায়তা খাদ্যশস্য (চাল) প্রদান করা হয়েছে। এছাড়াও আরো ৬০০ পরিবারকে ২০ কেজি হারে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হবে। এছাড়াও পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসাবে প্রতিটি ইউনিয়নে ৫০০ জন সুবিধাভোগী এবং পৌরসভায় ৩০০ জন সুবিধাভোগীর জন্য ৫০০ টাকা হারে মোট ৪১ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে। পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে ভিজিএফ খাতে অত্র উপজেলায় পৌরসভা সহ মোট ১৬,৬৪৩ পরিবারের মাঝে ৪৫০/- টাকা হারে ৭৪,৮৯,৩৫০/- টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে।

মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম জানান, মুকসুদপুর উপজেলায় ২৪৯৪৩ জন দরিদ্র পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৫০০ টাকা হারে ৮৩০০ জন পাবে ৪১,৫০,০০০/- টাকা এবং ৪৫০ টাকা হারে ১৬৬৪৩ পরিবার পাবে ১,১৬,৩৯,৩৫০/- টাকা, যা ঈদের পূর্বে বিতরন করা হবে। ইতেমধ্যে গত ১৩ ই এপ্রিল হতে অদ্য তারিখ পর্যন্ত ৭০৮ পরিবার মাঝে ২০ কেজি হারে ১৪.১৬০ মেঃ টন চাল পৌরসভা এবং ১৬ টি ইউনিয়নে অসহায় এবং দুঃস্থ পরিবার মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে এই উপহার সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com