বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ হাজার ৭’শ পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৩ হাজার ৭’শ পিস ইয়াবা জব্দ

নাজমুল হাসান রাজ

বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রবিবার (২ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম মীর ইমরান-উর রশিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি মটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দিলে লোকটি না থেমে দ্রুত গতিতে পালিয়ে যায়। এসময় তার মটরসাইকেল থেকে কালো পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় পড়ে যায়।

পরবর্তীতে পড়ে যাওয়া পলিথিনে মোড়ানো প্যাকেকটি তল্লাশি করে ১৩,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com