শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। সোমবার মধ্যরাতে ডাকাতি সংগঠিত হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানা পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো রাজৈর থানার আলমদস্তা গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে বিল্লাল ফকির (২৮), কাশিয়ানী থানার ব্যাসপুর গ্রামের ঠান্ডু শিকদারের ছেলে তরিকুল শিকদার (২৫), রাজৈর থানার পশ্চিম রাজৈর গ্রামের হাশেম শেখের ছেলে মিরাজুল শেখ (২৮) এবং মুকসুদপুর থানার কলিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে বায়জিদ শেখ (২০)।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনাক্রমে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে একটি ট্রাক নিয়ে একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এসময় মুকসুদপুর থানার একটি টহল দল অভিযান পরিচালনা করে তাদের ডাকাতি করার ট্রাক (ঢাকা মেট্রো ট -২৪-০৭১৯) এবং দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিয়ে গোপালগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com