রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কাশিয়ানীতে আ’লীগ নেতার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

কাশিয়ানীতে আ’লীগ নেতার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগ নেতা এম, এ খায়ের মিয়ার ব্যক্তি উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে কাশিয়ানী নিজ বাড়িতে ৫ শতাধিক পরিবারের মাঝে চাল, তেল, চিনি, সেমাই, দুধসহ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এম, এ খায়ের, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, যুবলীগ নেতা হেদায়েত হোসেন খোকন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সিরাজুল ইসলাম বাবুল, মো. দাউদ শেখ, স্বপন শেখ, আলী আজম শিকদার লিটন প্রমুখ।

আওয়ামী লীগ নেতা এম এ খায়ের বলেন, ‘আমি প্রতি বছর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এ বছরও তারই অংশ হিসেবে করোনাকালে মহামারীতে দেশের ক্লান্তিলগ্নে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব ঈদসামগ্রী বিতরণ করেছি।’ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com