বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মাস্ক না পরায় ১০ জনের নমুনা সংগ্রহে ৬ জনের দেহে করোনা শনাক্ত

মুকসুদপুরে মাস্ক না পরায় ১০ জনের নমুনা সংগ্রহে ৬ জনের দেহে করোনা শনাক্ত

বাংলার নয়ন সংবাদঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জে মুকসুদপুরে মাস্ক না পরায় বিভিন্ন জনের নমুনা সংগ্রহ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মুকসুদপুর স্বাস্থ্য বিভাগ উপজেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ জনের নমুনা সংগ্রহ করে। এর মধ্যে ৬ জনের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করার সময় ভ্রাম্যমাণ আদালত এ নমুনা সংগ্রহ করেছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনার করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রহমান জানান, মুকসুদপুর উপজেলা সদরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্প্রতিবার ল্যাব পরীক্ষায় ৬ জনের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। যাদের শরিরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে পৌরসভার কমলাপুর গ্রামের ৩ জন, টেংরাখোলা গ্রামের ২ জন ও ভাবড়াশুর ইউনিয়নের ১ জন। যাদের করোনা সনাক্ত হয়েছে তারা সবাই হোম কোয়ারেন্টে রয়েছেন।
মুকসুদপুরে এ পর্যন্ত মোট করোনা সনাক্তের সংখ্যা ৫৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হবে ও সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com