রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান।

রেজিষ্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয় বেতনস্কেল দেওয়ার দাবিতে গোপালগঞ্জে রবিবার বেল সাড়ে এগারোটায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি। জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবিব হাচান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্যা , সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মহিলা সম্পাদিকা খালেদা আক্তার, নজরুল ইসলাম, কাজী শামিমারা প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি-দাওয়া নিশ্চিতের দাবি করে বলেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় বেতনস্কেল দেওয়া হলেও ইবতেদায়ী শিক্ষকদের বেতনস্কেলসহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এতে করে
গোপালগঞ্জে ৫২ টি মাদ্রাসায় কর্মরত প্রায় ৩ শ জন শিক্ষক কর্মচারী বঞ্চিত। এর ফলে এসব শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাই অবিলম্বে শিক্ষকদের সুবিধার কথা বিবেচনা করে আগামী অর্থ বছরে অর্থ বরাদ্ধ করে জাতীয় করনের দাবী জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন।

জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমিতির নেতা আহসান হাবিব হাচান, মোঃ আবুল হোসেন মোল্যা, নজরুল ইসলাম।
শিক্ষকদের কর্মসূচিতে জেলার বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষক-শিক্ষিকাসহ সমিতির নেতারা অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com