বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মুকসুদপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা ও দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামের নিজ বাড়ী থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বূধবার (২ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের মৃত নুরু মোল্যার ছেলে শাহ আলম ও দিগনগর ইউনিয়নের ভাজন্দি গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আবুল হোসেন মোড়ল।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদক বিক্রির অভিযোগে আলাদা দুই ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযানে শাহ আলমের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও আবুল হোসেনের নিকট থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com