রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ৩০ পিচ ইয়াবা সহ ১জন ও সাজা প্রাপ্ত পলাতক ৫ আসামি গ্রেফতার

মুকসুদপুরে ৩০ পিচ ইয়াবা সহ ১জন ও সাজা প্রাপ্ত পলাতক ৫ আসামি গ্রেফতার

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৩০ পিচ ইয়াবাসহ ১ জন ও ৫ জন সাজা প্রাপ্ত মামলার পলাতক আসামি কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

জানা যায়, গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন ও সাজাপ্রাপ্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ মফিজুর তালুকদার (৩৫), পিতাঃ হবি তালুকদার, গ্রামঃ নিখরহাটি, ২। দীপ বাইন, পিতাঃ রমেশ বাইন, গ্রামঃ গোয়ালগ্রাম, ৩। লুকাম মন্ডল, পিতাঃ নির্মল মন্ডল, গ্রামঃ কলিগ্রাম, ৪। রিপন শেখ, পিতাঃ ইসমাইল শেখ, সাং ননীক্ষীর, ৫। আরিফ, পিতাঃ আশ্রাফ আলী, গ্রামঃ প্রশন্নপুর, ৬। মাসুম শেখ, পিতাঃ বাদশা, গ্রামঃ ঘুনসী, মুকসুদপুর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া জানান, উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক গ্রেফতারী পরোয়ানা মুকসুদপুর থানায় মূলতবী আছে। গ্রেফতারকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com