শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে পাট ক্ষেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

মুকসুদপুরে পাট ক্ষেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আবদুল কাদের কাজী (৫৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ । মঙ্গলবার বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ঢালীবাড়ী মাঠের পাট ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ । নিহত আবদুল কাদের কাজী মোচনা খোন্দকার পাড়া এলাকার মৃতঃ ওসমান কাজীর ছেলে । সে মানষিক রোগি ছিলেন বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ঢালীবাড়ী মাঠের পাট ক্ষেতে স্থানীয়রা এক ব্যক্তির গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে মুকসুদপুর-কাশিয়ানী (সার্কেল) এএপি মোঃ শাহিনুজ্জামান চৌধুরী ও থানার ওসি আবু বকর মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে । নিহত আবদুল কাদের মানষিক রোগি ছিল । সে মাঝে মধ্যেই নিখোঁজ থাকতো । নিহত ব্যক্তির ছেলে এ লাশ শনাক্ত করেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com