বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ জুন শনিবার বিকেলে গোহালা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার।

গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে রবিউল আলম সিকদার গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করে যাওয়ার আহব্বান জানান। তিনি আরো বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার এবং আমাদের প্রিয় নেতা ফারুক খান এমপির কর্মী। জননেতা ফারুক খান এমপির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দলীয় সকল কর্মসূচি ও নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মিয়া আসাদুজ্জামান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, সদস্য শফিকুল আলম, শাহাদত হোসেন লিটন, বেলায়েত হোসেন মিনা, গোহালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com