রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার

মুকসুদপুরে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার

বাংরার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মানসিক ভারসাম্যহীন শান্তি বেগম (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার সময় উপজেলার বাটিকামারী মধ্য পাড়া রাস্তার পাশে রায়ের বাড়ির ফাঁকা জায়গা থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত শান্তি বেগম একই এলাকার আলী চাপরাশীর স্ত্রী । সে মানসিক রোগি ছিলো ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার বাটিকামারী মধ্যপাড়া গ্রামের আলী চাপরাশীর স্ত্রী দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন ছিলো । গত শুক্রবার ১১ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি । পরে তাকে অনেক খোজাখুজির পর না পেয়ে শনিবার ১২জুন তার স্বামী আলী চাপরাশী এ ব্যাপারে থানায় একটি জিডি করে । সোমবার সকালে পথচারীরা উক্ত স্থানে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছে ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com