শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা

মোঃ বাদশা মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দায় অন্তঃসত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরকান্দা উপজেলা হাসপাতাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। গৃহবধু নগরকান্দা পৌর এলাকার বালিয়া গ্রামের কামরুল আলমের ২য় স্ত্রী মুক্তি আক্তার (২৫)।
জানাগেছে, কামরুল চার মাস পূর্বে পৌর এলাকার মিরাকান্দা গ্রামের বিল্লাল ফকিরের মেয়ে মুক্তি আক্তারকে পরিবারের অজান্তে বিয়ে করেন। এতে কামরুলের প্রথম স্ত্রী মেনে না নেওয়ায় মুক্তিকে নিজ বাড়ীতে স্থান দিতে পারেননি। কামরুল মুক্তিকে নিয়ে বিভিন্ন জায়গায় অস্থায়ী ভাবে অবস্থান করতেন। গত ৫ দিন আগে উপজেলার চাঁদহাট গ্রামের কামরুলের খালাতো ভাই ফরিদ মুন্সীর বাড়ীতে বেড়াতে যায়। বুধবার দিবাগত রাত ১০টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুঁলে আত্মহত্যা করে মুক্তি।

মুক্তির বাবা বিল্লাল ফকির অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি ওকে হত্যা করা হয়েছে। মুক্তি ২ মাসের অন্তঃসত্বা ছিলো বলে জানান তিনি।

বাড়ীর মালিক ফরিদ মুন্সী বলেন, রাতের খাবার শেষে দক্ষিণ পাশের ঘরে দুজনকে ঘুমাতে দেই। রাত ১০টার দিকে হঠাৎ কামরুল বলে মুক্তি গলায় ওড়না পেঁচিতে ঝুলছে। দ্রুত ঘরে গিয়ে মুক্তিকে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com