বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে করোনাকালীন সময় দুঃস্থ ও অসহায়দের মাঝে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান

মুকসুদপুরে করোনাকালীন সময় দুঃস্থ ও অসহায়দের মাঝে পুলিশ সুপারের খাদ্য সহায়তা প্রদান

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা ও খাদ্য সহায়তা প্রদান।

আজ শুক্রবার (৯ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা-পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল কঠোর লকডাউন বাস্তবায়নে মুকসুদপুর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় টহল দেন। এরপর পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা মুকসুদপুর উপজেলার কলেজ মোড়, উপজেলা সদর, কমলাপুরসহ বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে পরামর্শ প্রদান ও দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল আলম সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর মোল্যা সহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আবু বকর মিয়া বলেন, মুকসুদপু থানা পুলিশ কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা স্যারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে। লকডাউন বাস্তবায়নে আমাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে। এছাড়াও মুকসুদপুরে করোনাকালীন সময়ে দুঃস্থ অসহায় ১০০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, লবন, চিনি, আলু, সেমাই, হুইল ও লাক্স সাবান বিতরণ করা হয়।
লকডাউন বাস্তবায়নের পাশাপাশি এ উপজেলার আইন শৃংখলা রক্ষায় থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com