শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের জলিরপাড়ে খাদ্য সামগ্রী ও কার্পেট বিতরণ

মুকসুদপুরের জলিরপাড়ে খাদ্য সামগ্রী ও কার্পেট বিতরণ

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী ও কার্পেট বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার জলিরপাড় বঙ্গবন্ধু পরিষদে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। গোপালগঞ্জ-১ আসনের এমপি মুহাম¥দ ফারুক খানের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এবছরও জলিরপাড় ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে চিনি, সেমাই, দুধ, ও ১৮টি মসজিদ, মন্দির ও গির্জায় কার্পেট বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকার, সহ-সভাপতি সুকুমার বাক্চী, শ্যামা প্রসাদ বৈরাগী, লিটন খান, সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অখিল তালুকদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com