শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে মানব সম্পদ উন্নয়ন শীর্ষক কর্মশালা শুরু

মুকসুদপুরে মানব সম্পদ উন্নয়ন শীর্ষক কর্মশালা শুরু

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মানব সম্পদ উন্নয়ন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১ টা থেকে ১টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এলজিএসপি ০৩ এর অর্থায়নে মুকসুদপুর উপজেলার যুবকদের কর্মসংস্থান সৃস্টি ও মানুষদের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, দক্ষতা অর্জনে কাজ করে যাচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াসুর রহমান।

মুকসুদপুর উপজেলার ৩০ জন যুবক কে মোবাইল সার্ভিসিং এর উপরে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে উপজেলা প্রশাসন। মোবাইল সার্ভিসিং এর উপরে ৭ দিন এ কর্মশালা চলবে।

কর্মশালায় উপস্থিত বক্তারা সকল সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরীর উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, যুবকদের শুধুমাত্র ট্রেনিং দিলে হবে না, এদের বিভিন্ন জবের সাথে সম্পৃক্ত করে দিতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শাহাদৎ হোসেন মোল্যা, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, বাংলার নয়ন পত্রিকার নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার ও মানব সম্পদ উন্নয়ন শীর্ষক কর্মশালার কো-অর্ডিনেটর মোঃ সাইদুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com