রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মঞ্জুরুল হক লাবলুর আয়োজনে পনেরো আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

মঞ্জুরুল হক লাবলুর আয়োজনে পনেরো আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

তারিকুল ইসলামঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস‌্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। পাশাপাশি স্বাধীনতাযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

রবিবার (১৫আগস্ট) বেলা একটায় মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আছিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা আগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, সাংবাদিক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, কৃষক লীগ নেতা সরদার মজিবুর রহমান, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল সিকদার প্রমুখ। পনেরো আগস্টে জাতির জনক সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ হয়। দোয়া প্রার্থনা শেষে এলাকার প্রায় ২ হাজার মানুষনের মাঝে খাবার বিতরন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com