বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরের ননীক্ষীরে সরকারি গাছ কাটার অভিযোগ

মুকসুদপুরের ননীক্ষীরে সরকারি গাছ কাটার অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে বড় ভাটড়াগামী রাস্তার দুইপাশ থেকে অবৈধভাবে সরকারি রাস্তার ৫ টি মোটা মেহগুনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জলিরপাড় ইউনিয়ন থেকে ভাটড়াগামী রাস্তার দু পাশ থেকে গত ১৪ আগস্ট উপজেলার বনগ্রামের সাইফুল শেখ সহ আরো ৫ জন কয়েকটি মেহগুনি গাছ কর্তন করে।

এলাকাবাসী সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করলে অভিযুক্তরা না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছ গুলো কর্তন করেছে। সরোজমিনে ঘুরে জানা গেছে, গ্রামের কয়েকজন জানান, ৫ টি গাছ যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে।

গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্তরা জানায়, গাছগুলো আমাদের সমিতির। তাই আমরা গাছ কেটে নিয়েছি ৷
জলিরপাড় ইউনিয়নের তহশিলদার এস.এম রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের মোবাইল বার্তা ও স্থানীয় ভাবে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সরকারি গাছগুলো জব্দ করেছি। এছাড়াও অভিযুক্তদের একটি নোটিশ দিয়েছি। তিনি আরো জানান আমার উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com