শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ঘরে শিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা

মুকসুদপুরে ঘরে শিঁধ কেটে বৃদ্ধাকে হত্যা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের শিঁধ কেটে সূর্য্য বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুবৃর্ত্তরা । রোববার রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামে এ ঘটনা ঘটে । সূর্য্য বেগম (৭০) উক্ত গ্রামের মৃতঃ নুরউদ্দিন শেখের স্ত্রী । সে এলাকায় ভিক্ষাবৃত্তি করতো । পুলিশ খবর পেয়ে সোমবার বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ফতেপট্রি গ্রামের মৃতঃ নুরউদ্দিন শেখের স্ত্রী সূর্য্য বেগম (৭০) প্রতিদিনের মত এলাকায় ভিক্ষা করে রোববার রাতে তার নিজ ঘরে ঘুমিয়ে ছিল । সোমবার সকালে পার্শ্ববর্তী লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের কাছে গিয়ে ঘরের শিঁধ কাটা দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে তার মরদেহ পড়ে আছে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির এসআই শওকত জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করেছি । মরদেহের মাথায় দুটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com