শনিবার, ০৯ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, কমিটির সদস্য, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সুদর্শন শিকদার। উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তীর সঞ্চালানায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী প্রমূখ।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির ১ম দিনে উপজেলার সকল হাটবাজারে মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন, পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান ও নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ। ৩য় দিনে নুরুল্লাগঞ্জে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিমিয়। ৪র্থ দিনে মৎস্য অফিস সংশ্লিষ্ট স্থানে মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরিক্ষা। ৫ম দিনে নুরুল্লাগঞ্জে মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ, পুকুরের মাটি ও পানি পরিক্ষা। ৬ষ্ঠ দিনে মৎস্য অফিসে চাষী ও সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ। ৭ম দিনে মৎস্য অফিসে জেলা ও উপজেলা কর্মকর্তা গণের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com