বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
দাকোপে পুলিশের অভিযানে সুন্দরবনে দুই জিম্মি জেলে উদ্ধার

দাকোপে পুলিশের অভিযানে সুন্দরবনে দুই জিম্মি জেলে উদ্ধার

জিএম আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপ থানা পুলিশের অভিযানে সুন্দরবনে মাছ ধরা অবস্থায় জিম্মি হওয়া দুই জন জেলেকে উদ্ধার করা হয়েছে।

দাকোপ থানা সূত্রে জানাযায়, পশ্চিম সুন্দরবন রেঞ্জ ঢাংমারি ফরেষ্ট অফিসের আওতাধীন জয়মনি ঘোলের খাল এলাকায় কালাবগী গ্রামের সুশান্ত মন্ডলের পুত্র আবুল মন্ডল(২৫) ও একই এলাকার জামাল সরদারের পুত্র তৈয়েবুর সরদার(২৩) বৈধ পাশ পামিট নিয়ে সম্প্রতি সুন্দরবনে মাছ ধরতে যায়।

মাছ ধরা অবস্থায় কে বা কারা মুক্তিপনের দাবিতে জিম্মি করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার মাহাবুব রহমানের নির্দ্দেশে দাকোপ থানা পুলিশের ইন চার্জ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই, আবু সায়েম, এসআই শরিফ উদ্দিন, ও সংগীয় পুলিশ ফোর্স সহ দুই দিনব্যাপী সুন্দরবনে অভিযান চালায়। পরবর্তিতে ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের ভিতর জয়মনি ঘোলের খাল থেকে জিম্মিকৃত ওই দুই জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।

থানা পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তিপন দাবীকৃতরা পালাতে সক্ষম হয়। উদ্ধার করা দুই জেলেদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তার করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।#

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com