রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
চালনায় পূবালী ব্যংকের উপশাখা উদ্বোধন

চালনায় পূবালী ব্যংকের উপশাখা উদ্বোধন

জিএম, আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার দাকোপ সদর চালনা পৌর সভার প্রানকেন্দ্রে পূবালী ব্যাংক এর উপ-শাখা ও এটিএম, বুথের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যংকের উপশাখা কার্যালয়ে বটিয়াঘাটা পূবালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলার উপ-মহাব্যবস্থাপক এ এইচ, কামরুজ্জামান।

উদ্ধোধনী অনুষ্ঠানে মান্যবর অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাজ্ব শেখ আবুল হোসেন, অতিথি হিসাবে বক্তৃতা করেন আ’লীগ নেতা ও পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের,পৌর আ’লীগনেতা শফিকুল ইসলাম আক্কেল, পেনেল মেয়র শেখ বুল বুল, ব্যাংক ম্যানেজার রেজাউল ইসলাম,

জেলা পরিষদ সদস্য কেএম, কবির হোসেন, সেচ্ছাসেবক লীগ সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার জিএম, রেজা, বিপ্লব সাহা,প্রশান্ত সাহা বাবু, শেখ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে এবং ফিতাকেটে শুভ উদ্ধোধন ঘোষনা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com