শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
দাকোপে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

দাকোপে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা

জিএম আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে খুলনার দাকোপে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা ও আচারণবিধি পালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামন তালুকদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য প্রার্থীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com