শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
নগরকান্দায় বিদ্যালয়ে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন

নগরকান্দায় বিদ্যালয়ে ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন

নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ

ফরিদপুরের নগরকান্দায় বিভিন্ন বিদ্যালয়ে, স্থানীয় ক্লাব ও ক্রীড়া সংগঠকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এসব ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও পরিচালক ক্রীড়া পরিদপ্তর কে এম আলী রেজা। এ সময় আরো উপস্তিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার ভূমি এন এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নিমাই সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদা হুদু, বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগন,বিভিন্ন ক্রীড়া ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com