শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে সাপের কামড়ে ১জনের মৃত্যু

মুকসুদপুরে সাপের কামড়ে ১জনের মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সাপের কামড়ে আলমগীর মুন্সী (৩৮) নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে উপেজলার গোবিন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাড়ির পাশের মাঠ থেকে তাকে সাপে কাটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহত আলমগীর মুন্সী গোপালপুর গ্রামের আজিজ মুন্সীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবার সুত্রে জানাযায়, আলমগীর মুন্সী দুপুর তিনটার দিকে স্থানীয় মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। পরে আমরা খবর পাই তাকে সাপে কামড়েছে। খবর পাওয়ার সাথে সাথে তাকে নিয়ে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে যাই। সেখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। সে গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর চাকরি করতেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিহাদ হোসেন জানান, কি সাপে কেটেছে সেটা বলতে পারছিনা। তবে ধারনা করা হচ্ছে বিষধর কোন সাপে কেটেছে। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com