শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

মুকসুদপুরে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব, এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি পূজা শেষ হওয়া পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। জেলার সকল পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান এসময় পূজা মন্ডবে দায়িত্বশীলদের সঙ্গে ফল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন।

এ বছর মুকসুদপুর উপজেলায় ২৯৩ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামচুল আরেফিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com