শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আপনাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আমৃত্যু পাশে থাকতে চাই’ -শামা ওবায়েদ গোপালগঞ্জ-২ আসনে লুটুলের গণজোয়ার: নির্বাচনী মাঠে চমক দেখাচ্ছেন সাবেক এই উপজেলা চেয়ারম্যান মুকসুদপুরে “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন সরকারি মুকসুদপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ছাত্রদের নিয়ে ২ নারীর ওপর হামলার অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন গোপালগঞ্জ-১ আসনে কারাবন্দী বাবাকে বিজয়ী করতে মাঠে এসএসসি পরীক্ষার্থী ছেলে মুকসুদপুরে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা ৪৫ হাজার টাকা
মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এস এস সি পরীক্ষা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এস এস সি পরীক্ষার প্রথম দিনে, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে পরীক্ষা।

মুকসুদপুর উপজেলায় এস এস সি, দাখিল ও এস এস সি ভকেশনালের মোট ৫ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবছর প্রথম দিনে এস এস সি পরীক্ষার্থী ২৭৬২ জনের মধ্যে ২৭৩৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো এবং ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দাখিল পরীক্ষায় ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন উপস্থিত ছিলো এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।  এস এস সি ভকেশনালে ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন উপস্থিত ছিলো এবং ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। পরীক্ষার প্রথম দিনে সকল কেন্দ্র মিলে ৩৩৬৪ জনের মধ্যে মোট ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান, গোপালগঞ্জ জেলা এডিসি (শিক্ষা) সালমা পারভীন, গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেগবাতুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার প্রমূখ।

জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com