শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে মুকসুদপুরে র‌্যালি ও মেলা উদ্বোধন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে মুকসুদপুরে র‌্যালি ও মেলা উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে মুকসুদপুরে এক বর্ণাঢ্য র‌্যালি ও মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
রবিবার বিকালে উপজেলা কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ফিতা কেটে কেজি স্কুল উদ্যান চত্ত্বরে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, উপজেলা কমিশনার ভুমি মোঃ আসমত হোসেন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু, সাংবাদিক ছিরু মিয়া সহ সরকারী-বেসরকারীও স্বায়ত্বশাসিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই মেলায় সরকারি পর্যায়ের ৫৫ টি স্টল বরাদ্দ পেয়েছে। সন্ধ্যায় মেলায় মনোজ্ঞ ও সাংসৃতিক অনুষ্ঠন সহ বিভিন্ন আয়োজন রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com