বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
নগরকান্দায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

নগরকান্দায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দায় নানা বাড়ি বেড়াতে এসে আরাফাত নামে দেড় বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের প্রবাসী কামাল শেখের একমাত্র ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরাফাতের নানা হেমায়েত মোল্যা বলেন, সকালে পরিবারের সবাই পারিবারিক কাজে ব্যস্ত ছিল।

এ সময় নাতী আরাফাত বাড়ির ওঠানে খেলছিল। কিছুক্ষণ পর আরাফাতকে ওঠানে দেখতে না দেখে, তার মা ও নানিসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে আরাফাতকে ভাসতে দেখেন তারা।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে, আরাফাত খেলতে খেলতে পুকুরের পানিতে গিয়ে পড়ে যায়।

এদিকে একমাত্র শিশু ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছেন মা। খবর পেয়ে বাবাও ছেলের শোকে কাতর হয়ে রয়েছেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com