শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ছাত্র- জনতার বিক্ষোভকে স্মরণীয় করে রাখতে হবে – শামা ওবায়েদ

ছাত্র- জনতার বিক্ষোভকে স্মরণীয় করে রাখতে হবে – শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভের ফলে স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার এ দেশ থেকে পালিয়েছে।

তাই ছাত্র -জনতার এই বিক্ষোভকে স্মরণীয় করে রাখতে হবে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে চরযোশরদী ইউনিয়ন বিএনপির আয়োজিত নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার চাদহাট  বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় এসব কথা বলেন।

গেল ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা তার দলবল দোষরদের নিয়ে দেশের টাকা লুটপাট করে ভারতে পালিয়ে আছে । তাকে আইনের আওতায় এ দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আগামীতে সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে  দেশ নায়ক তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকিরের সভাপতিত্বে উপজেলার  সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন,  সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস,

এছাড়া, ঢাকা উত্তর  যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাসান টিটু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু ও অঙ্গসংগঠনের  নেতা-কর্মীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com