রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুখ খুললেন সায়রা বানু!

মুখ খুললেন সায়রা বানু!

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের ৫ দিন পর গণমাধ্যমে মুখ খুলেছেন সায়রা বানু। এক অডিও বার্তায় নিজের বিচ্ছেদ প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো অডিও বার্তায় এ আর রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সায়রা বানু বলেন, আমার অনুরোধ, পৃথিবীর সেরা মানুষটাকে নিয়ে কটূক্তি করবেন না।

এছাড়া, ইউটিউবার ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ, রহমানকে নিয়ে কোনো মিথ্যা তথ্য ছড়াবেন না বলেও জানান তিনি। অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েক মাস ধরে অসুস্থ। বর্তমানে মুম্বাইয়ে আছি। কয়েকমাস ধরেই থাকছি এখানে।

এ কারণেই রহমানের কাছ থেকে বিরতি নিতে চেয়েছিলাম।তিনি আরও বলেন, যেহেতু আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না, তাই চেন্নাইতে থাকতে পারছি না। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলে এমন কথা উঠবে যে, সায়রা কোথায়? আমার চিকিৎসা চলছে। রহমানের ব্যস্ত শিডিউলের মাঝে চেন্নাইতে সেটা সম্ভব হতো না।

বিচ্ছেদ প্রসঙ্গে সায়রা বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ দুজনের সম্মতিতেই নেয়া হয়েছে। আমি রহমানকে যতটা ভালোবাসি, সেও আমাকে ততটাই ভালোবাসে। কোনো কিছু অনুমান করা বন্ধ করুন। আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। সবাইকে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এ আর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের।

এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com