রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ব্রিটিশ হাই কমিশনারের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

ব্রিটিশ হাই কমিশনারের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১১টায় রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বানিজ্য অংশিদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com