শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

বাংলার নয়ন ডেস্ক: ২৪, আগষ্ট, ২০১৮ >>

ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন এক শিশু ও এক নারী।

শুক্রবার বিকেলে লেমুয়া ভাঙ্গারতাকিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেমুয়া ভাঙ্গারতাকিয়া এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হাইওয়ে পুলিশ ওই অটোরিকশাকে ধাওয়া দেয়। এ সময় চালক অটোরিকশা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতরা হলেন- সালমা আক্তার (২৩), তার স্বামী শাহাদাৎ হোসেন (২৬), মা নাসিমা বেগম (৬০), দেবর দেলোয়ার হোসেন (২৫), ভাই নাসির উদ্দিন (২০) ও অটোরিকশা চালক রুহুল আমিন (৪২)।

এ ঘটনায় গুরুতর আহত এক শিশু ও এক নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার জগন্নাথপুর এলাকায়। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছেন ফেনী হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়াল।

হাইওয়ে পুলিশের এসআই শাহাদাৎ মীর বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এদিন পুলিশের কড়াকড়ি নিরাপত্তার বিষয়টি দেখে অটোরিকশাটি দ্রুত পালানোর চেষ্টা করলে দুর্ঘটনার কবলে পড়ে। হাইওয়ে থানার ওসি আব্দুল আউয়ালও একই কথা বলেন। তিনি জানান, এদিন পুলিশের কোনো তল্লাশি চৌকি ছিল না। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ দেখে অটোরিকশাটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের ধাক্কায় এটি দুমড়েমুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com