শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান মুকসুদপুরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‘ফাইল আটকে’ ঘুষ নেন কাশিয়ানী শিক্ষা কর্মকর্তা মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, খোলা হলো দলীয় কার্যালয় মুকসুদপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ২ হাজার পুলিশ-বিজিবি মোতায়েন: ডিআইজি মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান

মুকসুদপুর থানার নতুন ওসি মাহমুদুর রহমানের যোগদান

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে মুকসুদপুর থানায় দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, মুকসুদপুর থানায় যোগদানের আগে তিনি সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদর থানা, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা এবং রাজবাড়ী সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও থানায় দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুকসুদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।

নবাগত ওসি মোঃ মাহমুদুর রহমানের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তাঁর যোগদানের মধ্য দিয়ে মুকসুদপুর থানার পুলিশি কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com