শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে রাশেদ খান মেননের শাস্তি দাবিতে বিক্ষোভ

মুকসুদপুরে রাশেদ খান মেননের শাস্তি দাবিতে বিক্ষোভ

বাংলার নয়ন রির্পোট:

ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের শাস্তি দাবি করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শনিবার সকাল দশটায় মুকসুদপুর কওমী মাদরাসা কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল। মিছিলটি মুকসুদপুর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন প্লাকার্ট, পুত্তলিকা নিয়ে মেননের ফাঁসির দাবী।
বক্তারা বলেন, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে রাশেদ খান মেনন খতমে নবুয়াত নিয়ে যে বিরুপ মন্তব্য করেছেন তাতে সমগ্র জাতি ব্যথিত। খতমে নবুয়াত অস্বীকার করে যে কাদিয়ানিরা বিশ্বময় অপপ্রচার চালাচ্ছে তাতে সমর্থন রাশেদ খান মেনন নিজেকে নাস্তিকের কাতারে শামিল করেছেন। এছাড়া কওমী মাদরাসাকে বিষবৃক্ষ ও আল্লামা আহমদ শফীকে নিয়ে যে বিরুপ মন্তব্য তিনি করেছেন তা ক্ষমার অযোগ্য। তাকে অবিলম্বে কঠোর শাস্তি নিশ্চিতের দাবী জানান। রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও শাহরিয়ার কবিরের মতো কতিপয় নাস্তিক দেশে শান্তি চায়না। তাই তারা একের পর এক ইসলাম বিরোধী মন্তব্য করে ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এসময় উপজেলার আলেম-ওলামা, কুরআনে হাফেজ ও কওমী মাদরাসার শত শত ছাত্র উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com