সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে মানবতার দোকান ৫ টাকায় ঈদ উপহার

মুকসুদপুরে মানবতার দোকান ৫ টাকায় ঈদ উপহার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীতে ৫শ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় ৫ টায় দিচ্ছে একঝাক তরুন। শূন্য থেকে ৮ বছরের শিশুরা মানবতার দোকান থেকে ৫ টাকার ঈদ উপহার।

সোমবার দুপুরে মুকসুদপুর কেজি স্কুলে ছিন্নমূল, পথশিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

নতুন জামা পেয়ে দারুণ খুশি বিভিন্ন বয়সী শিশুরা।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ রুবেল আলম, মাহাবুব বাবু, বাটিকামারি কলেজের আইসিটি শিক্ষক মোঃ রাকিব হাসান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ, যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ আহম্মেদ, জিসান, সারোয়ার প্রমুখ।

ছিন্নমুল ও পথ-শিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণকালে জব্বারুল আলম মাহফুজ জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় পথশিশুরা অনেক মানবেতর জীবনযাপন করছে। পথ-শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। আমাদের এই উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দ আনবে।
মানবতার দোকান ৫ টাকায় ঈদ উপহার বিতরনের মূল উদ্যোগতা রুদ্র মাহমুদ রাসেল বলেন, আমাদের এই ঈদে একটাই স্বপ্ন ছিলো ছিন্নমূল পথ শিশুদের মুখে হাসি ফোটানো আল্লাহর রহমতে সেটা বাস্তবে রুপ দিতে পেরেছি। মানবিক এই কাজে তাদের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
যারা এই কাজে সহযোগিতা করেছে তাদের আন্তরিক ধন্যবাদ জানান রুদ্র মাহমুদ রাসেল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com